Showing posts with label Bangla Bani. Show all posts
Showing posts with label Bangla Bani. Show all posts

Thursday, September 28, 2017

খলীফা হযরত উসমান (রাঃ)-এর মূল্যবান উপদেশ


খলীফা হযরত উসমান (রাঃ)-এর মূল্যবান কয়েকটি উপদেশ

  •   পাপ কোন না কোনভাবে মনের শান্তি বিনষ্ট করে। 
  • যার হাতে অন্যের নিন্দাবাদ করার মতো পর্যাপ্ত সময় থাকে, তার চাইতে হতভাগা আর কেউই হতে পারে না।
  •  উত্তম পোশাকের লোভ যাদের অন্তরে, তাদের কাফনের কথা স্মরণ করা উচিত। উত্তম বাড়ির আকাঙ্খা যাদের অন্তরে, তাদের উচিত কবরের ছোট্র গর্তটির কথা স্মরণ করা। যারা সুস্বাদু খাবারের কথা সব সময় ভাবে তাদের কর্তব্য হচ্ছে- নিজের পচা-গলা লাশটি যে শেষ পর্যন্ত কীটের খোরাল হবে তা স্মরণ করা।
  •   যার হাতে অন্যের নিন্দাবাদ করার মতো পর্যাপ্ত সময় থাকে, তার চাইতে হতভাগা আর কেউই হতে পারে না।

Sunday, May 13, 2012

হযরত ইদ্রিস (আঃ) এবং তাঁর উপদেশ


হযরত ইদ্রিস (আঃ) এবং তাঁর উপদেশ

কোরয়ানে হযরত ইদ্রিস (আঃ)-এর আলোচনা
আল্লাহ পাক পবিত্র কোরয়ান মাজীদে শুধু দুই জায়গায় হযরত ইদ্রিস (আঃ) সম্পর্কে উল্লেখ করেছেন। সূরা মারইয়ামে ও সূরা আম্বিয়াতে।
১। সূরা মারইয়ামে আল্লাহ পাক বলেন,
  “আর স্মরণ করুন! ইদ্রিসকে! নিঃসন্দেহে তিনি ছিলেন যথার্থ নবী আর আমি তাঁর মর্যাদা উচ্চ করেছিলাম”।                                       -সূরা মারইয়ামঃ ৫৬-৫৭
২। সূরা আম্বিয়াতে আল্লাক পাক বলেন,
    “আর ইসমাইল, ইদ্রিস ও যুলকিফল এদের প্রত্যেকেই ধৈর্যশীল ছিলেন”। -সূরা আম্বিয়া-৮৫
হযরত ইদ্রিস (আঃ) এর উপদেশ-
হযরত ইদ্রিস (আঃ)-এর বহু উপদেশ, নছীহত, চালচলন ও আখলাক সম্পর্কীয় বাক্যাবলি প্রসিদ্ধ আছে, যা বিভিন্ন ভাষার প্রবাদ, রহস্য ও সূক্ষ্মতত্বরূপে ব্যবহৃত হয়। তার মধ্যে কয়েকটি বাক্য নিম্নে উল্লেখ করা হল-
১। আল্লাহর অফুরন্ত নেয়ামত সমূহের শোকর আদায় করা মানব ক্ষমতার বাইরে।