থার্টিফার্স্টে বাইরে যেতে না দেওয়ায় তরুণীর আত্মহত্র্যা
ডেসটিনি রিপোট
রাজধানীর তেজগাঁও এলাকায় তানিয়া আক্তার নিলা (১৮) নামের এক তরুণী আত্মহত্যা করেছেন। গতকাল রোববার সকাল ৯টার দিকে তেজকুনিপাড়ার ২৫০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা জানান, নিলা নবম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছে। এরপর একটি এনজিওতে কাজ করে। গত শনিবার থার্টিফার্স্ট নাইটে ঘুরতে বাইরে বের হতে চাইলে তাকে যেতে দেওয়া হয়নি। তার চাচারা তাকে বকাবকি করেন। ঘটনার সময় তার বাবা মোজাম্মেল হক ও মা রোজিনা বেগম বাসায় ছিলেন না। থার্টিফার্স্ট নাইটে বের হতে না দেওয়া ও বকাবকি করায় ক্ষিপ্ত হয়ে সকাল ৯টার দিকে বাসার সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে গুরুতর আহত হয়।