Showing posts with label রাত-দিনের উপকারিতা. Show all posts
Showing posts with label রাত-দিনের উপকারিতা. Show all posts

Sunday, January 1, 2012

রাত-দিন আল্লাহর বিশেষ অনুগ্রহ


রাত-দিন আল্লাহর বিশেষ অনুগ্রহ
আল্লাহ তাআলার দয়া ও অনুগ্রহ যে, তিনি রাতকে বানিয়েছেন অন্ধকার, যা মানব জাতির স্বস্তি ও বিশ্রাম উপযোগী। দিনকে বানিয়েছেন উজ্জ্বল, যা তাদের দ্বীন, দুনিয়া ও আখেরাতের কর্ম উপযুক্ত
১. আল্লাহ তাআলা বলেছেন:
﴿ هُوَ ٱلَّذِي جَعَلَ لَكُمُ ٱلَّيۡلَ لِتَسۡكُنُواْ فِيهِ وَٱلنَّهَارَ مُبۡصِرًاۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يَسۡمَعُونَ ٦٧ ﴾ [يونس : ٦٧] 
তিনিই সে সত্তা, যিনি তোমাদের জন্য রাতকে সৃষ্টি করেছেন, যেন তোমরা তাতে বিশ্রাম নাও এবং দিনকে করেছেন আলোকময়। নিশ্চয় এতে রয়েছে নিদর্শনাবলি এমন কওমের জন্য যারা শুনে [সূরা ইউনূস: (৬৭)]